সবুজ বাংলাদেশ এর লক্ষ্মীপুর জেলা আহবায়ক কমিটি অনুমোদন।

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ২০:৩৪ | অনলাইন সংস্করণ

জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ এর লক্ষ্মীপুর জেলা শাখার আহবায়ক  কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় পরিষদ। গত  ২৯ মার্চ  রবিবার  সহকারী অধ্যাপক একেএম মাহবুবুর রশীদ চৌধুরীকে আহবায়ক  আর  সোহেল রানাকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিষদের সভাপতি শাহীন আলম ও সাধারণ সম্পাদক শাহ আলম অনুমোদন করেন। এ  সময় উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক শাহ আলম , দপ্তর সম্পাদক হৃদয় কর্মকার কনক। কেন্দ্রীয় পরিষদ নবাগত কমিটির কাছে প্রত্যাশা- পরিবেশ, কৃষি, নারী, শিশু উন্নয়ন,  মাদকবিরোধী আন্দোলন ও যুব উন্নয়নে এবং সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা  লক্ষ্যে কাজ করবেন।
এমন মন্তব্য করে তাদের  অফিসিয়াল পেইজবুক পেইজ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।